মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বাইফা অ্যাওয়ার্ড পেলেন তানিয়া আফরিন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

দেশের অন্যতম বৃহত্তর অ্যাওয়ার্ড অনুষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম এন্ড আর্টস (বাইফা)’। গতকাল এর চতুর্থ আসর অনুষ্ঠিত হলো চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে। এবার সেরা ব্রডকাস্ট ও সেরা টিভি উপস্থাপিকার অ্যাওয়ার্ড পেলেন তানিয়া আফরিন।

এ নিয়ে তিনি বেশ উচ্ছ্বাস প্রকাশ করেন। তার ভাষ্য, ‘যে কোনো কাজের স্বীকৃতি সবার জন্য আনন্দের বলতে পারি। একইসঙ্গে দায়িত্বও বাড়িয়ে দেয়। আমি চেষ্টা করবো আগামীতে আরও ভালো কাজ করার জন্য।’

চলমান অন্যদের থেকে একটু ব্যতিক্রমী অনুষ্ঠান নিয়ে বারবার পর্দায় আসছেন তানিয়া আফরিন। নারীদের অধিকার নিয়েই তিনি বেশি কথা বলছেন। বর্তমানে বিটিভি ও এটিএন বাংলায় নারীদের নিয়ে দুটি অনুষ্টান উপস্থাপ করছেন এ গ্ল্যামারকন্যা।

বিটিভিতে প্রচার হচ্ছে তানিয়ার উপস্থাপনায় ‘নারীদের কথা’ অনুষ্ঠানটি। এছাড়া খুব শিগগির এটিএন বাংলায় প্রচার আসছে তার উপস্থাপনায় ‘অপরাজিতা’ নামের আরও একটি অনুষ্ঠান।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD