শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘বাকি জীবনটা প্রধানমন্ত্রীর উপহারের ঘরে শান্তিতে কাটাতে পারব’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

শ্মশানে নয়, খাস জমিতেই নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারায়ণডহর গ্রামে প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণ করা হয়েছে। গত রবিবার সরেজমিন পরিদর্শন করে সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব ঘরে বসবাস শুরু করেছেন বরাদ্ধ পাওয়া গৃহহীন পরিবারগুলো। বিদ্যুৎ ও পানি সুবিধাসহ পাকা ঘর পেয়ে তারা খুশি।

সম্প্রতি একটি পক্ষ অভিযোগ তোলে শ্মশানের জায়গায় নারায়ণডহর আশ্রয়ণ প্রকল্পটি নির্মাণ ও নিম্নমানের কাজ হয়েছে। এতে আশ্রয়ণে সুবিধাভোগীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে গত রবিবার প্রকল্প পরিদশনে যান নেত্রকোনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন জীবন। এ সময় তারা জনপ্রতিনিধি, আশ্রয়ণের বাসিন্দা ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের কোনো সত্যতা পাননি। পরে সাংবাদিকদের ব্রিফ করেন তারা।

নারায়ণডহর আশ্রয়ণে ঘর পাওয়া নার্গিস খাতুন, হালেমা খাতুন, জরিনা খাতুন মিয়া বলেন, এতদিন তাদের মাথা গুজার ঠাঁই ছিল না। অন্যের বাড়িতে থাকতেন। এখন তারা পাকা ঘরের মালিক। বাকি জীবনটা তারা প্রধানমন্ত্রীর উপহারের ঘরে শান্তিতে কাটাতে পারবেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রথম পর্যায়ে উপজেলার জারিয়া ইউনিয়নের নাটেরকোণা গ্রামে ৯টি, খলিশাউড় ইউনিয়নের ইচুলিয়া গ্রামে ৭টি, ধলামূলগাঁও ইউনিয়নের ঘাগড়াপাড়া গ্রামে ৭টি, সদর ইউনিয়নের ছোছাউড়া গ্রামে ১৭টি, বিশকাকুনী ইউনিয়নের ধলা গ্রামে ১২টি, নারান্দিয়া ইউনিয়নের খসখসিয়া গ্রামে ১টি, ও দ্বিতীয় পর্যায়ে সদর ইউনিয়নের নারায়ণডহর গ্রামে ১২টি ঘর নির্মাণ করা হয়েছে। বরাদ্ধ পাওয়া ভূমি ও গৃহহীনদের কাছে ইতিমধ্যে ঘর ও জমির দলিল হস্থান্তর করা হয়েছে।

দ্বিতীয় পর্যায়ে সদর ইউনিয়নের নারায়ণডহর গ্রামে ১টি, ছোছাউরা গ্রামে ২ টি ও ঘাগড়া ইউনিয়নে ০৫ টি ঘরের নির্মাণ কাজ চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম বলেন, নির্ধারিত বরাদ্ধ দিয়ে যথাযথ মান বজায় রেখেই প্রকল্প বাস্তাবায়ণ করা হয়েছে। আমরা প্রত্যেকটি প্রকল্পের বাসিন্দাদের সার্বক্ষণিত খোঁজ খবর রাখছি। তাদের যেকোনো সংকটে আমরা সহযোগিতা অব্যহত রাখব।

নেত্রকোনা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন বলেন, প্রত্যেকটি আশ্রয়ণ প্রকল্পই সরকারি খাস জমিতে নির্মাণ করা হয়েছে। একটি পক্ষ শ্মশানের জায়গায় নারায়ণডহর আশ্রয়ণ প্রকল্প নির্মাণের অভিযোগ তুললে সরেজমিনে পরিদর্শন করে এর সত্যতা পাওয়া যায়নি। তাছাড়া কাজের মানও সন্তোষজনক।

পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন বলেন, প্রধানমন্ত্রীর নন্দিত উদ্যোগকে বাধাগ্রস্ত করতেই একটি কুচক্রি মহল পাঁয়তারা করছে। প্রধানমন্ত্রী অঙ্গিকার বাস্তবায়নে আমরা তৎপর। আশ্রয়ণের বাসিন্দাদের জীবনমান উন্নয়নেও উদ্যোগ নেওয়া হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD