শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাগমারায় পুকুর থেকে বিষ্ণুমূর্তি উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ মার্চ, ২০২১

রাজশাহীর বাগমারায় একটি পুরাতন পুকুর সংস্কারের সময় ৩ ফুট লম্বা ৬০ কেজি ওজনের একটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছে।

মঙ্গলবার (১৬ মার্চ) রাত ৮টায় উপজেলার গণিপুর ইউনিয়নের বুজরুককোলা গ্রামে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) একটি পুকুর পুনঃখনন প্রকল্পের আওতায় ভেকু মেশিন দিয়ে মাটি সরিয়ে নেওয়ার সময় ওই বিষ্ণুমূর্তির সন্ধান মেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএমডিএ’র অধীনে উপজেলায় পতিত হয়ে পড়া বিভিন্ন সরকারি পুকুর খনন কাজ চলছে। এরই ধারাবাহিকতায় ভবানীগঞ্জ পৌরসভার চাঁনপাড়া মহল্লার নয়ন নামে এক ঠিকাদার বজরুককোলা গ্রামে পুকুর খনন সংস্কারের দায়িত্ব নেয়।

এক সপ্তাহ ধরে ভেকু মেশিন দিয়ে ওই পুকুরের খনন কাজ চলছিল। গত মঙ্গলবার দিনভর ভেকু মেশিন দিয়ে পুকুরের মাটি কাটার শেষ সময়ে রাত ৮টার দিকে মাটির বদলে উঠে আসে বিশাল আকৃতির কোন কিছু। বিষয়টি না জেনে চালক অন্যদের ডাকাডাকি শুরু করেন। এতে পুকুরের ধারে থাকা স্থানীয় কয়েকজন লোক এসে মূর্তিটি দেখতে পায়। এটিকে তারা বিষ্ণুমূর্তি হিসেবে শনাক্ত করেন। এ নিয়ে ওই এলাকায় হইচই পড়ে যায়। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ রাত ১০টার দিকে গিয়ে বিষ্ণুমূর্তিটি উদ্ধার করে থানায় নেয়।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্র্তা (ওসি) মোস্তাক আহম্মেদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থল থেকে একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছে। এটি তিন ফুট লম্বা ও ৬০ কেজি ওজন এটি প্রত্নতত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD