বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাগেরহাটে ধর্ষণের শিকার হয়ে প্রবাসীর স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ অক্টোবর, ২০২০

বাগেরহাটের রামপাল উপজেলায় ইয়ামিন নামের এক ব্যক্তির ধর্ষণের শিকার হয়ে এক প্রবাসীর স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনায় শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন ভুক্তভোগী।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুরুল আলম জানান, রামপাল উপজেলার তালবুনিয়া গ্রামের প্রবাসী বেলাল হোসেন জীবিকার তাগিদে ভারতে যান। সেখানে তিনি প্রায় এক বছর ৭ মাস অবস্থান করায় এই সুযোগ পেয়ে একই এলাকার মতিয়ার শেখের ছেলে ইয়ামিন গত ৫ জানুয়ারী রাত ১১টায় ওই গৃহবধূকে জোরপূর্বক মুখে গামছা বেঁধে ধর্ষণ করে।

এ সময় ওই গৃহবধূর নগ্ন ছবি ইয়ামিন তার মোবাইলে ধারণ করে। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে মাসের পর মাস এভাবে তাকে ধর্ষণ করে আসছে বলে অভিযোগ উল্লেখ করা হয়। এতে ওই প্রবাসীর স্ত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়া ওই প্রবাসীর স্ত্রী এ ঘটনায় শুক্রবার রাতে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত ইয়ামিনের নামে মামলা করেছেন।

প্রবাসীর স্ত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ইয়ামিনকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে বলে জানান ওসি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD