রাজশাহীর বাঘায় বাসের ধাক্কায় আসাদুল হক (৪৫) নামের এক কসমেটিকস ব্যবসায়ী নিহত হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে বাঘা নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। সে বাঘা পৌর এলাকার বলিহার গ্রামের ফকির হাজির ছেলে।
জানা যায়, উপজেলার নারায়নপুর বাজারের কসমেটিকসের দোকান বন্ধ করে শনিবার রাত সাড়ে ১০টার দিকে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ সময় বাঘা নতুন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে সুপার সনি নামের একটি যাত্রীবাহী ঢাকাগামী বাস পেছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। এতে সে ঘটনাস্থলে নিহত হয়েছে। বাসটি পুলিশ জব্দ করে থানায় নেয়।
বাঘা থানার ওসি নজরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে থেকে বাসটি জব্দ করা হয়েছে। তবে নিহত ব্যক্তির পরিবার থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
লাইটনিউজ