বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাজারে নতুন অস্বস্তির নাম আলু, দাম বেড়েছে দ্বিগুণেরও বেশি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২০

বাজারে নতুন অস্বস্তির নাম আলু। কয়েকদিনের ব্যবধানে ২০ টাকার আলু ৫৫ টাকা হয়েছে। কিন্তু এর কারণ অজানা। পাইকারদের দাবি, হিমাগারে পর্যাপ্ত মজুদ থাকলেও দাম বাড়াচ্ছেন মালিকরা। পকেট ফাঁকা হচ্ছে নিম্ন ও মধ্যবিত্তের।

নিকট অতীতে আলুর দামে এমন উল্লম্ফন দেখা যায়নি। টিসিবি’র হিসেব বলছে, এক বছরে দাম বেড়েছে ৮০ ভাগ। অর্থাৎ গেল বছরের এই সময়ে প্রতিকেজি আলুর দাম ছিল ২০ থেকে ২৫ টাকা। আর এখন সেই আলু’র কেজি ৫৫ টাকার বেশি।

দেশের আলুর বার্ষিক চাহিদা ৭০ থেকে ৭৫ লাখ টন। কিন্তু দেশেই উৎপাদন এক কোটি টনের বেশি আলু। বলা হচ্ছে, হিমাগার মালিকদের সিন্ডিকেটের কারণেই বাড়ছে আলুর দাম। চাহিদা থাকলেও আলুর সরবরাহ কমিয়ে দেয়া হয়েছে; বাজারে কৃত্রিম সংকট তৈরী করে বাড়িয়ে দেয়া হচ্ছে দাম। কিন্তু দেখার যেন কেউ নেই। দামের এমন লাগামহীন প্রবণতায় বেড়েই চলেছে ভোক্তা ব্যয়। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD