শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাড্ডায় আগুন: মা-বাবার পর চলে গেল ছেলেও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

রাজধানীর বাড্ডায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে বাবা-মায়ের মৃত্যুর পর তাদের সাত বছরের ছেলে সাফিয়ানও মারা গেছে।

মঙ্গলবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত কলেছেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া।

এক দিন আগে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাফিয়ানের মা রেখা (৩৫)। আর গত বুধবার সন্ধ্যায় মারা যান সাফিয়ানের বাবা আবু সাঈদ (৩৮)। চিকিৎসাধীন অবস্থায় বেডে কাতরাচ্ছে সাফিয়ানের নয় বছর বয়সী বোন সাফা।

চিকিৎসকরা জানান, আগুনে সাঈদের ৯৮ শতাংশ, রেখার ৩০ শতাংশ, সাফিয়ানের ২৫ শতাংশ ও সাফার ১১ শতাংশ দগ্ধ হয়।

গত বুধবার ভোর পৌনে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় তৃতীয় তলার একটি বাড়িতে এই ঘটনা ঘটে।

দগ্ধ আবু সাঈদের স্বজনরা জানান, সাঈদ পরিবার নিয়ে ওই বাড়ির তৃতীয় তলায় থাকেন। বুধবার রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপর আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে দগ্ধ হয় তারা।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD