বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বান্দরবানে নারী নির্যাতনের প্রতিবাদে সাইকেল ক্যাম্পেইন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

দেশকে মাদকমুক্ত রাখা আর নারী ও শিশু নির্যাতন বন্ধের দাবিতে বান্দরবানে সাইকেল ক্যাম্পেইন শুরু হয়েছে।

আজ বুধবার সকালে বান্দরবান জেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাইকেল চালিয়ে বাইকিং ক্যাম্পেইনের উদ্বোধন করেন বাংলাদেশ ক্যারাটে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা।

এ সময় পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শেখ শহিদুল ইসলাম, গণসংযোগ কর্মকর্তা জুড়ি মংসহ পার্বত্য জেলা পরিষদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়াও মাউন্টেন বাইকিং ক্যাম্পেইনে অংশগ্রহণ করেন দেশের অন্যতম বাইকিং রেসার মো. কাউসার, প্রমিত কান্তি দাশ, আদর দাশ, মো. আব্দুল্লাহ ও উসাইন ম্রয়।

এদিকে বান্দরবান অ্যাডভেঞ্চার স্পোর্টস ক্লাবের বেশ কিছু সদস্য সাইকেল নিয়ে যাত্রা শুরু করে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার পথে।

প্রথম দিনে রোয়াংছড়ি উপজেলা গিয়ে তারা উপজেলা প্রশাসনের সমন্ধয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় করেন।

এই সাইকেল ক্যাম্পেইন বান্দরবানের সাত উপজেলায় ভ্রমণ করবে। অপরদিকে বাইকিং ক্যাম্পেইন উদ্বোধনকালে বাংলাদেশের দ্রুততম বাইকার কাউসার বলেন, ভারতে হিমালয় এমটিভি মাউন্টেন বাইকিং রেস ২০১৮ সালে আমি অংশগ্রহণ করেছিলাম। তবে অ্যাক্সিডেন্টের কারণে ফিনিশিং দিতে পারিনি। আশা করি আগামীতে অংশগ্রহণ করে দেশের সুনাম অর্জন করতে সক্ষম হব।

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা জানান, জনসচেতন, মাদকবিরোধী প্রচারণাসহ আন্তর্জাতিক মাউন্টেন বাইকিং প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বান্দরবানে বাইকিং ক্যাম্পেইন করা হচ্ছে।

ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা রোয়াংছড়ি, রুমা, থানচি ডিম পাহাড় হয়ে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়িতে বাইকিং ক্যাম্পেইন করবেন। ক্যাম্পেইনে তারা মাদকবিরোধী জনসচেতনতায় প্রচার চালাবে। পাশাপাশি আমরা জেলা পরিষদ থেকে বিভিন্ন সহায়তা দিয়ে ক্যাম্পেইনের মাধ্যমে বাইকারদের আন্তর্জাতিক মানের মাউন্টেন বাইকিং রেসার হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD