শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাবার সঙ্গে আর স্কুলে যাওয়া হবে না জিহাদের

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল চাপায় জিহাদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন।

শিশুটির বাবা নাজির হোসেন বলেন, প্রতিদিন আমি ওকে সকালে স্কুলে দিয়ে আসি। দুপুরে গিয়ে নিয়ে আসি। আজ আজিমপুর কোয়ার্টারের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম, হঠাৎ আমার ছেলের উপর রাস্তার পাশের একটি দেয়াল ধসে পড়ে। এতে সে মারাত্মক আহত হয়। স্থানীয়দের সহযোগিতায় আহত অবস্থায় জিহাদকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলেও তাকে বাঁচানো যায়নি।

নাজির হোসেন লালবাগ শহীদ নগর এলাকায় ভাড়া বাড়িতে থাকেন। তার দুই ছেলের মধ্যে জিহাদ ছোট। তিনি পান বিক্রেতা বলে জানা গেছে।

ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হৃদয়বিদারক ঘটনাটি লালবাগ থানায় অবহিত করা হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা আছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD