শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাবা-মা হাসপাতালে, দেশে ফিরলেন মুশফিক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। বৃহস্পতিবার (১৫ জুলাই) ঢাকায় পৌঁছেছেন তিনি। বিকেল পাঁচটার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মুশফিককে বহনকারী বিমানটি।

জিম্বাবুয়ের মাটিতে সফরের একমাত্র টেস্টে খেলেছিলেন টাইগার তারকা। বাবা মাহবুব হামিদ তারা (৬০) ও মা রহিমা খাতুনের (৫৬) অসুস্থতার কারণে সফরের মাঝপথে জরুরী ভিত্তিতে দেশে ফিরতে হলো তাকে।

পারিবারিক সূত্র জানিয়েছে, বুধবার (১৪ জুলাই) করোনাভাইরাসে আক্রান্ত হন মুশফিকের বাবা-মা। বগুড়া থেকে তাদের দুজনকেই অ্যাম্বুলেন্সেকে করে ঢাকার মুগদা জেনারেল হাসাপাতালে নেয়া হয়। সেখান থেকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

দেশে ফেরত আসায় জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সুপার লিগের তিন ম্যাচের সিরিজ ও তিনটি টোয়েন্টি ম্যাচে পাওয়া যাবে না অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD