শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বার্সাকে পেছনে ফেলল রিয়াল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০২১

গ্রানাডাকে হারিয়ে বার্সেলোনার ওপরে উঠলো রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় গ্রানাডাকে তারা হারিয়েছে ২-০ ব্যবধানে।

মঙ্গলবার ঘরের মাঠ স্তাদিও আলফ্রেদো ডি স্তেফানো স্টেডিয়ামে প্রথমার্ধে একেবারেই ছন্দহীন রিয়াল। তবে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় স্বাগতিকরা।

ভিনিসিয়াস জুনিয়রের বাড়ানো বল থেকে ৬০ মিনিটে গোল করে রিয়ালকে লিড এনে দেন করিম বেনজেমা।

৬ মিনিট পরেই মার্সেলোর পাস থেকে বল পেয়ে ব্যাবধান দ্বিগুণ করেন মেন্ডি। বাকি সময় আর গোল না হওয়ায় জয় নিয়ে মাঠ ছাড়ে জিনেদিন জিদানের দল।

এই জয়ে ২২ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠেছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৪৩ পয়েন্ট নিয়ে রয়েছে তিন নম্বরে। ২০ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD