শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাসপাচায় প্রাণ গেল ৩ মাহেন্দ্র যাত্রীর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুলাই, ২০২১

ময়মনসিংহের গৌরীপুরে বাসচাপায় ৩ মাহেন্দ্র যাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার গাওরামগোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন নেত্রকোনার কেন্দুয়ার গন্ডা গ্রামের রাজবের স্ত্রী শান্তি রানী (২৬), গন্ডা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে রিয়াদ মিয়া (২৩) ময়মনসিংহের ঈশ^রগঞ্জের বাঘবেড় গ্রামের পারভেজ মিয়ার স্ত্রী শিরিন আক্তার (৩০)।

জানা গেছে মঙ্গলবার ময়মনসিংহ থেকে একটি মাহেন্দ্র যাত্রী নিয়ে ঈশ্বরগঞ্জ যাচ্ছিল। পথিমধ্যে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার গাওরামগোপালপুর আসতেই বিপরীত দিক থেকে আসা একটি বাস চাপা দেয় মাহেন্দ্রকে।

এ সময় শান্তি রানী ঘটনাস্থলে নিহত ও আরো ৬ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস টিম ও গৌরীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারায় যান শিরিন আক্তার ও রিয়াদ মিয়া।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। ঘাতক বাস জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD