শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাসে বাড়ি গেল গরু, ভিডিও ভাইরাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ৪৬টি শর্ত মেনে এবার ঢাকাসহ সারাদেশে কোরবানির গরুর হাট বসেছে৷

যদিও প্রথম শর্তটিই মানা হয়নি সেভাবে। ১৭ জুলাইর আগে গরুর হাট বসানো যাবে না বলে শর্ত দেওয়া হয়েছে৷ কিন্তু হাটে গরু আনা শুরু হয়েছে ১০ দিন আগেই৷ এই সুযোগে অনেকেই শখের গরু কিনেও ফেলছেন।

এদিকে টানা লকডাউনের কারণে রাজধানীতে গরু আনা-নেওয়ায় জন্য পরিবহণ সংকট চলছে। তবুও গরু কিনে বাড়িতে আনার জন্য বিকল্প উপায় অবলম্বন করছেন কেউ কেউ।

বৃহস্পতিবার এমনটাই দেখা গেল রাজধানী ঢাকায়। গরু আনার জন্য পরিবহণ না পেয়ে যাত্রীবাহি বাসের যাত্রীর বানিয়ে গরুকে নিয়ে আনলেন ক্রেতা।

ঘটনাটির ভিডিও রীতিমতো ফেসবুকে ভাইরাল। অনেকেই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন- এও দেখার বাকি ছিল! কেউ কেউ লিখেছেন – বাঙালি সব পারে!

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, গাবতলী থেকে সদরঘাট রুটের ৮ নম্বর বাসে চড়িয়ে গরুকে নিয়ে এলেন ক্রেতা। বাস থেকে গরু নামতে দেখে উৎসুক জনতা ভিড় জমায়। অনেকে ভিডিও করেন। গরুটি বাস থেকে প্রথমে নামতেই চাইছিল না। চার-পাঁচজনের জোরজবরদস্তিতে গলার রশি টেনে, পিঠ চাপড়িয়ে একে বাস থেকে নামানো হয়।

এ সময় অনেকেই প্রশ্ন করেন, বাসে করে আনলেন কেন? গরুর দাম কত নিয়েছে?

ক্রেতারা জানান, ভ্যানম পিকআপ মেলেনি। তাই বাসেই আনতে হলো। গাবতলী থেকে কিনেছেন তারা। ১ লাখ ১০ হাজার টাকা গরুটির দাম।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD