শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাড়ছে করোনা; ভারত-ইংল্যান্ড সিরিজে আর দর্শক নয়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় ভারত-ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। সোমবার একটি বিবৃতিতে এই তথ্য জানিয়েছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। ইতোমধ্যে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুটি শেষ হয়েছে। দুটি ম্যাচেই স্টেডিয়ামে ভরপুর দর্শক ছিল।

এবার করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সিরিজের বাকী তিন ম্যাচ নিয়ে নতুন সিদ্ধান্ত গৃহীত হয়েছে। গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহ সভাপতি ধনরাজ নাথওয়ানি এক বিবৃতিতে জানান, ‘করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিসিসিআইয়ের সাথে আলোচনা শেষে বাকি ম্যাচগুলো দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তবে দর্শকদের আর্থিক ক্ষতি হবে না। ইতোমধ্যে টিকেটের মূল্য ফেরত দেয়া হবে বলে নিশ্চিত করেছে গুজরাট ক্রিকেট অ্যাসোসিয়েশন। আহমেদাবাদের মোতেরায় নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই সিরিজের সবগুলো ম্যাচে সূচি নির্ধারিত। আজ তৃতীয় ম্যাচের পর শেষ দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ১৮ ও ২০ মার্চ।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD