শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাড়িতে টিকটিকির উপদ্রব? তাড়াবেন যেভাবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১

ঘরের বিভিন্ন কোণে তাকালেই চোখে টিকটিকি। তার উপর আবার মাঝেমাঝে তারা এদিক-ওদিক ঝাঁপ মারে। দেখতে নিরীহ গোছের মনে হলেও টিকটিকি মারাত্মক বিষাক্ত। খাবারে মুখ দিলে তো কথাই নেই। বিষক্রিয়া হয়ে শরীর মারাত্মক অসুস্থ হয়ে পড়তে পারে।

শান্ত স্বভাবের মনে হলেও এই প্রাণীটি ঘরে না থাকলেই ভালো। যত তাড়াতাড়ি সম্ভব তাড়ানোয় ভালো। তবে টিকটিকি তাড়ানো খুবই দূরহ কাজ। কিন্তু সহজ উপায়ে তাড়াতে পারেন টিকটিকি। জেনে নিন সে উপায়—

১. ঘরের কোণে, ভেন্টিলেটর, আলমারির ফাঁকে, কিংবা যে জায়গায় টিকটিকি বেশি সেখানে রসুনের কোয়া রেখে দিতে পারেন। রসুনের গন্ধে ঘরে বাকি পোকা-মাকড়-মশা যেমন পালায়, তেমনই টিকটিকিও।

২. পেঁয়াজও কাজে দেবে একই ভাবে। পেঁয়াজের মধ্যে সালফারের গন্ধ অনেক পোকা-মাকড়ই সহ্য করতে পারে না। টিকটিকির ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

৩. ময়ূরের পালক টিকটিকির অপছন্দ। ঘরের ফুলদানিতে কয়েকটি ময়ূরের পালক রেখে দিন। দেখবেন আপনার ঘরে আর টিকটিকি আসবে না।

৪. ডিমের খোলাও ভাল কাজে দেয় টিকটিকি তাড়াতে। ডিমের গন্ধ সহ্য হয় না টিকটিকির। তাই অল্প সময়েই পালাবে।

৫. গোলমরচি পানিতে মিশিয়ে স্প্রে করতে পারেন ঘরের কোণে বা যেখানে টিকটিকির উপদ্রব বেশি। মরিচের গন্ধে টিকটিকির মস্তিষ্ক অবশ হয়ে যায়। তাই তারা এই গন্ধ পেলে ধারেকাছে আসবে না।

৬. টিকটিকি শীতল রক্তের প্রাণী। টিকটিকি দেখলেই বরফপানি স্প্রে করে দিন। দেখবেন টিকটিকি ঠাণ্ডায় জমে গেছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD