শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বাড়িতে বানিয়ে ফেলুন ঝটপট চকলেট প্যানকেক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জুলাই, ২০২১

প্যানকেক আর চকলেটের নাম শুনলেই জিভে জল আসে না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। আর এই চকলেট আর প্যানকেক যদি একসাথেই পাওয়া যায় তাহলে কেমন হবে বলেন তো? চাইলে বাড়িতে খুব কম সময়ে বানাতে পারবেন চকলেট প্যানকেক।

চকোলেট কভারড প্যানকেক:

উপকরণ:

ময়দা: ১/২ কেজি

দুধ: ১/২ লিটার

চিনি: ১৫৫ গ্রাম

ডিম: ৫টি

বেকিং পাউডার: ২০ গ্রাম

চকো চিপস: ১০০ গ্রাম

ভ্যানিলা এসেন্স

প্রণালী:

একটি পাত্রে ময়দা, দুধ, ডিম, বেকিং পাউডার দিয়ে যতক্ষণ পর্যন্ত মসৃণ না হয় ততক্ষণ মেশান। এবার একটি প্যান গরম করে তাতে ভাল করে তেল ব্রাশ করে নেন। এবার মিশ্রণটি ঢেলে দিন। এ বার যতক্ষণ না বুদবুদের মতো তৈরি হচ্ছে ততক্ষণ অপেক্ষা করুন তার পরে উল্টে দিন। সমান ভাবে উল্টো পিঠ হতে দিন।

প্যানকেক গুলোর প্রত্যেকটা স্তরে হুইপড ক্রিম ও মেল্টেড চকোলেট দিয়ে একটার পর একটা সাজান। এবার একটি প্লেটে ম্যাপেল সিরাপ, চকো চিপস, হুইপড ক্রিম বা পছন্দের ফল দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD