রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
যুদ্ধজাহাজ থেকে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ ইরানের পরমাণু শক্তি অক্ষত আছে, বলছেন ইসরাইলি গোয়েন্দারা নরওয়ের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন নেইমার? ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন হামাসের এত সামর্থ্য বুঝতে পারেনি ইসরাইল, প্রতিবেদনে ব্যর্থতার লজ্জা যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা ভেস্তে দিতে চায় ইসরায়েল: এরদোয়ান প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা অনুষ্ঠিত

বাড়ির উঠানে গাঁজা চাষ, দুই ভাই আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির উঠানে গাঁজা চাষের দায়ে দুই ভাইকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আড়াইহাজারের খাগকান্দা ইউনিয়নের কাকাইল মোড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ওই গ্রামের মৃত সামসুল হক প্রধানের ছেলে মোস্তফা (৫৫) এবং তার ছোট ভাই গোলাম দস্তগীর (৫২)।

উপ-পরিদর্শক গাজী শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাড়ির উঠানে চাষ করা তিনটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। এরমধ্যে বড় দুইটি গাছ ১৭ থেকে ১৮ ফিট লম্বা এবং ছোট একটি গাছ প্রায় পাঁচ ফিট। এ ঘটনা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD