শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাড়ি থেকে তুলে এনে রাতভর নির্যাতন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২১

সিরাজগঞ্জের কাজিপুরে প্রতিবেশীর সঙ্গে জমিসংক্রান্ত বিরোধের জেরে আত্মীয় বাড়িতে বেড়াতে আসা এক যুবক নির্যাতনের শিকার হন। তার নাম আব্দুল আজিজ (২৮)। তিনি উপজেলার চরভানুডাঙ্গা গ্রামের আয়নাল হকের পুত্র। বুধবার গভীর রাতে তাকে উপজেলার পাঁচগাছি গ্রামের কালামের ঘর থেকে তাকে তুলে এনে রশি দিয়ে বেঁধে নির্যাতন করেছে একই গ্রামের বক্কারের পুত্র ফরহাদ, ফজলু সেজাবের পুত্র জামাল ও মজিবরের পুত্র শাহিন।

খবর পেয়ে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে ‘কাজিপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসছে’ এমন সংবাদ শুনে ওই যুবককে ছেড়ে দিয়েছে নির্যাতনকারীরা। নির্যাতনে শিকার আব্দুল আজিজ জানান, দুই দিন পূর্বে ঢাকা থেকে বাড়িতে এসে বুধবার আমার আত্মীয়ের বাড়ি বেড়াতে যাই। ওরা রাতে এসে জোর করে আমাকে ধরে নিয়ে গিয়ে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখে। আমি অনেক বললেও ওরা আমার কথা শোনেনি।

এদিকে নির্যাতনকারী ফরহাদ জানান, ওই লোক (আব্দুল আজিজ) আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে আমাদের ক্ষতি করার জন্যে ঘরের পেছনে ওঁৎ পেতে ছিল। তাই ধরে এনেছি। ওই ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদুল ইসলাম বাবু জানান, তিন দিন আগে গ্রামবাসী বসে আমরা কালাম এবং ফরহাদের বিরোধ মীমাংসার লক্ষ্যে আগামী শুক্রবার বৈঠকের তারিখ দিয়েছি। এরই মধ্যে এ রকম ঘটনা অনভিপ্রেত।

কাজিপুর থানার ওসি পি এন সরকার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD