শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বাড়ি থেকে ৯ ফুট লম্বা অজগর উদ্ধার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ অক্টোবর, ২০২১

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জালালপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে আল আমিনের বাড়ি থেকে নয় ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (২৭ অক্টোবর) দুপুরে সংবাদ পেয়ে আল আমিনের বাড়ি থেকে অজগরটি উদ্ধার করা হয়। পরে অজগরটি ‘দি বার্ড সেফটি হাউজ’ সংগঠনের হেফাজতে নিয়েছে।

আল আমিন জানান, গেল এক মাস আগে নেত্রকোনা থেকে অজগর সাপটি আমার বাসায় নিয়ে আসি। গত একমাস ধরে আমার কাছেই ছিল সাপটি। তিনি বন্যপ্রাণী আইন জানেন না, আগামীতে এই ধরনের কোন কাজও করবেন না বলে জানান।

পরিবেশবাদী সংগঠন ‘দি বার্ড সেফটি’ হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস জানান, অজগর সাপটি উদ্ধার করে আমার হেফাজতে রেখেছি। রাজশাহী বিভাগীয় বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের সঙ্গে যোগাযোগ করেছি খুব দ্রুত তাদের কাছে হস্তান্তর করবো।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD