শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিএনপি নেতা ইশরাক ভীষণ অসুস্থ

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ভীষণ অসুস্থ। দলটির তরুণ এই নেতাসহ অন্যান্য অসুস্থ নেতাদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের তরুণ নেতা গেলো নির্বাচনে যিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ধানের শীষের প্রার্থী ছিলেন তিনি হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। আমরা দোয়া চাই তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।

সোমবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব ইশরাকের অসুস্থতার কথা জানান।

মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ অত্যান্ত সংকটাপন্ন অবস্থায় সিঙ্গাপুরে চিকিৎসাধীন, স্থায়ী কমিটির অপর সদস্য সেলিমা রহমান ইউনাইটেড হাসপাতালে ভর্তি, ভাইস চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী করোনা আক্রান্ত হয়ে সিএমএইচ-এ ভর্তি এবং চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আমরা সবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।

এদিকে ইশরাক হোসেনের প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ গণমাধ্যমকে জানান, ইশরাক হোসেন রোববার (১৪ মার্চ) রাত থেকে জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন। আপাতত বাসায় থেকেই চিকিৎসকের পরামর্শে চিকিৎসা নিচ্ছেন। রোববার রাতে যুবদলের মহানগর দক্ষিণের সভাপতি কারাবন্দি রফিকুল আলম মজনুর বাসায় তার পরিবারের খোঁজ খবর নিতে গিয়েছিলেন ইশরাক হোসেন। বাসায় ফেরার পর থেকেই জ্বরে আক্রান্ত হয়েছেন সঙ্গে কাশিও রয়েছে তার।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD