শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

বিএসএমএমইউয়ে শিশুদের রক্তনালীর টিউমার ক্লিনিকের উদ্বোধন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিশুদের জন্য রক্তনালীতে টিউমার (ভাস্কুলার এনোমেলিস) ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লিনিকের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এ সময় শারফুদ্দিন আহমেদ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগ যুগান্তকারী চিকিৎসাসেবা দিয়েছে। ইতোমধ্যে সফলভাবে জোড়া শিশু আলাদা করা হয়েছে। এই শিশুদের অনেক জটিল ও কঠিন অপারেশন সফলভাবে করা হয়ে থাকে।

তিনি বলেন, আমরা শিশু সার্জারি বিভাগের উন্নয়নে অনেক উদ্যোগ নিয়েছি। শিগগিরই বিশ্ববিদ্যালয়ে একটি জায়গার ব্যবস্থা করে শিশুদের জন্য একটি শিশু প্লে কর্নার চালু করা হবে। প্রত্যাশা করি, চলতি বছরের মধ্যেই এই বিভাগে শিশুদের লিভার ট্রান্সপ্ল্যান্টেশনও সফলভাবে সম্পন্ন করতে সক্ষম হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. একে এম জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলালসহ শিশু সার্জারি বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক চিকিৎসক রেসেডিন্ট সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD