শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

শিরোনাম :
অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী রমজানের খেজুর জানুয়ারির শুরুতেই বাজারে চান বাণিজ্যমন্ত্রী শি ও পুতিনের সঙ্গে ৯০ মিনিটের বৈঠক শেষে চীন ছাড়লেন ট্রাম্প জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় হার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীন-ভারতসহ ৫ কূটনীতিকের বৈঠক ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি সাবেক ভূমিমন্ত্রী জাবেদ ও তার স্ত্রীর সাজা, ৫০ কোটি টাকা জরিমানা গোপালগঞ্জে বিএনপির এমপি সেলিমুজ্জামানের বাড়িতে আগুন ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী টানা সপ্তম দফায় দেশে স্বর্ণের দামে পতন, ভরিতে কমলো কত

বিদেশ থেকে রোগীরা চিকিৎসা নিতে আসবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, একদিন দেশের মানুষ আর বিদেশে চিকিৎসা নিতে যাবে না বরং বিদেশ থেকে রোগীরা বাংলাদেশে চিকিৎসা নিতে আসবেন। সেদিন আর বেশি দূরে নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্য বিভাগকে সেভাইে ঢেলে সাজানো হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবিলায় ইতোমধ্যেই এর প্রমাণ বাংলাদেশ দেখিয়েছে।

শুক্রবার দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে একটি মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের স্বাস্থ্য বিভাগকে আমরা আন্তর্জাতিক মানে উন্নীত করতে চাচ্ছি। করোনা নিয়ন্ত্রণে টিকাদানের কর্মসূচিতে সেটা আমরা প্রমাণ করেছি, বিশ্ববাসী যেটা পারেনি, আমেরিকা পারেনি, ভারত পারেনি, ইউরোপ পারেনি। কিন্তু করোনা নিয়ন্ত্রণে ভ্যাকসিনে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, বাংলাদেশ রোল মডেল হয়েছে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, মহাপরিচালক (শিক্ষা) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD