শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিদ্যুৎস্পৃষ্ট: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবারও

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ খুলতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের গোসাইজোয়াইর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ওই গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে মো. আইনউদ্দিন (৬৫) ও তার ছেলে আনোয়ার হোসেন (৩৩)। আইনউদ্দিন কৃষি কাজ করতেন ও আনোয়ার ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ জানান, আনোয়ার হোসেন সোমবার নতুন একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেন। রাতে তার বাড়িতেই চার্জ দিয়ে রাখেন।

মঙ্গলবার ভোর ৪টায় ব্যাটারিচালিত অটোরিকশার চার্জ খুলতে গেলে আনোয়ার হোসেন বিদ্যুৎস্পর্শ হন। তিনি আত্মচিৎকার করলে তার বাবা আইন উদ্দিন গিয়ে তাকে স্পর্শ করলে তিনিও স্পর্শ হন। দুজনের আত্মচিৎকারে আনোয়ার হোসেনের মা গিয়ে বিদ্যুতে মেইন লাইন বন্ধ করে দেন।

বাবা-ছেলেকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কয়েক মাস আগেও ওই লিকেইজ তারে বিদ্যুৎস্পর্শ হয়েছিল।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD