মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান গড়ার তাগিদ ফলকার তুর্কের ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প মন্ত্রীর কাছে শুনি ‘তার লম্বা, তাই বিদ্যুৎ চলে যায়’: ডেপুটি স্পিকার সৌদির তেল স্থাপনায় ফের হামলা চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের

বিপিএলে খেলতে নিষেধাজ্ঞা থেকে মুক্ত পাকিস্তানি ক্রিকেটার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের ব্যাটার হায়দার আলীর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। সেপ্টেম্বরে ম্যানচেস্টারে তার বিরুদ্ধে ওঠা ধর্ষণের অভিযোগ ওঠার পর থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতামূলক ক্রিকেট খেলেননি তিনি। এমনকি ধর্ষণ মামলায় নির্দোষ সাব্যস্ত হওয়ার পরও নিষিদ্ধ ছিলেন তিনি।

পিসিবি বুধবার নিশ্চিত করেছে, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলার জন্য ৯ জনকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে তারা। এদের মধ্যে আছেন হায়দার। বোর্ডের এক সূত্র বলেছেন, ‘২৩ জানুয়ারি পর্যন্ত খেলতে অনুমতি দেওয়া হয়েছে খেলোয়াড়দের।’

আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫ টি-টোয়েন্টি ও ৩ ওয়ানডে খেলা হায়দার পাকিস্তান শাহিন্সের হয়ে ইংল্যান্ড সফরে গিয়েছিলেন। পরে এক জন্মসূত্রে ব্রিটিশ পাকিস্তানি নারী তার বিরুদ্ধে ম্যানসিটি পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ করেন।

তদন্তের ফলের অপেক্ষায় থেকে পিসিবি হায়দারকে নিষিদ্ধ করে। তবে বিষয়টি আদালতে পাঠানো কিংবা ক্রিকেটারকে গ্রেপ্তার করার জন্য যথেষ্ট প্রমাণ না পাওয়ায় ২৫ সেপ্টেম্বর ম্যানসিটি পুলিশ এই মামলা বন্ধ করে দেয়।

বিপিএলে খেলতে পিসিবির এনওসি পাওয়া অন্য খেলোয়াড় হলেন মোহাম্মদ নওয়াজ, আবরার আহমেদ, শাহিবজাদা ফারহান, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, খাজা নাফাই ও এহসানউল্লাহ।

তবে উমর আকমলকে এনওসি দেয়নি বোর্ড। সিদ্ধান্তে কারণ জানতে তিনি বোর্ডের কাছে আবেদন করেছেন, ‘আমি কারণ জানি না। কিন্তু খুব ভালো চুক্তি হারালাম। কারণ এনওসির জন্য বোর্ড আমার আবেদন খারিজ করে দিয়েছে।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD