শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিপুল ভোটে দ্বিতীয়বারের মতো মেয়র হলেন সালমা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ জানুয়ারী, ২০২১

টাঙ্গাইলের মির্জাপুরে পৌর নির্বাচনে আওয়ামী লীগের নারী মেয়র প্রার্থী ও প্রয়াত মেয়র মো. সাহাদত হোসেন সুমনের স্ত্রী সালমা আক্তার শিমুল বিপুল ভোটের ব্যবধানে মেয়র নির্বাচিত হয়েছেন।

তিনি পেয়েছেন ১২ হাজার ৪৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ডিএম শফিকুল ইসলাম ফরিদ পেয়েছেন ২ হাজার ৯২৪ ভোট।

শনিবার মির্জাপুর পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯টি ওয়ার্ডের ফলাফলে দেখা গেছে, আওয়ামী লীগের জনপ্রিয় নারী মেয়র প্রার্থী নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছিলেন।

দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু প্রমুখ।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD