বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:১৮ অপরাহ্ন

বিমানে বিজনেস ক্লাসে চড়তে পারবেন না অতিরিক্ত সচিবরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

এখন থেকে অতিরিক্ত সচিব ও সমপদমর্যাদার কর্মকর্তারা আকাশপথে আর বিজনেস ক্লাস, ক্লাব ক্লাস বা এক্সিকিউটিভ ক্লাসে ভ্রমণ করতে পারবেন না। এখন থেকে তাদেরকে ‘ইকোনমি ক্লাস’ এ ভ্রমণ করতে হবে।

বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যস্থাপনা অনুবিভাগ-১ থেকে এ সংক্রান্ত এক নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়িতা এবং সম্পদ সংকটের প্রেক্ষাপটে বিদেশ ভ্রমণে সাশ্রয়ের লক্ষ্যে এক নির্দেশনা দেওয়া হয়েছে।

অনুবিভাগের উপসচিব আলাওল কবির স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, সরকারি ব্যয়ের ক্ষেত্রে মিতব্যয়িতা এবং সম্পদ সংকটের প্রেক্ষাপটে বিদেশ ভ্রমণে ব্যয় সাশ্রয়ের লক্ষ্যে নির্দেশনা প্রদান করা হয়। পরবর্তীতে সকল সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে বিমান ভাড়া বাবদ ব্যয় পরিশোধের বিষয়ে ইকোনমি ক্লাসে ভ্রমণের নির্দেশনা প্রদান করা হলো।

এতে আরও বলা হয় যে, ২০১২ সালের ৯ অক্টোবরের সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধাসংক্রান্ত অনুচ্ছেদ-২১ (খ) এ যাই থাকুক না কেন, এখন থেকে অতিরিক্ত সচিব এবং সমপদমর্যাদার কর্মকর্তাদেরকে আকাশপথে ভ্রমণকালে ইকোনমি তথা সুলভ শ্রেণিতে ভ্রমণ করতে হবে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD