বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিলাসবহুল বাসে করে ফেন্সিডিল পাচারকালে গ্রেফতার ৩

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

কুমিল্লায় রয়েল কোচ পরিবহনের এসি বাসে করে ফেন্সিডিল পাচারকালে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় ৩৮২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার এবং মাদক পরিবহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- জেলার বুড়িচং থানার পিতাম্বর (মধ্যমপাড়া) গ্রামের মো. ফরিদ আহম্মেদের ছেলে শরিফ আহম্মেদ (৪০), কুমিল্লা কোতয়ালি থানার কৃষ্ণপুর গ্রামের মো. জসিম মিয়ার ছেলে আরিফ হোসেন (২৫) এবং জেলার চান্দিনা থানার রাণীছড়া (শিকদার বাড়ি) গ্রামের শাহজাহান মিয়ার ছেলে নাজমুল হাসান (২২)।

শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোতয়ালি থানাধীন আমতলী এলাকায় শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব। এ সময় রয়েল কোচের এসি বাসে ফেন্সিডিল পরিবহনকালে ওই তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ রয়েল কোচের এসি বাসে যাত্রী পরিবহনের আড়ালে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD