বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

বিশ্বকাপে বাংলাদেশের লক্ষ্য পরিষ্কার করলেন জ্যোতি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশের মাটিতেই হওয়ার কথা ছিল এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে শেষ মুহূর্তে বাংলাদেশ থেকে সরিয়ে আরব আমিরাতে নেওয়ার হয়েছে বিশ্বকাপের ভেন্যু। আরব আমিরাতে বিশ্বকাপ খেলতে উড়াল দেওয়ার আগে আজ মিরপুরে হয়েছে দলীয় ফটোসেশন।

এরপর টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি মুখোমুখি হন গণমাধ্যেমের। সেখানেই বিশ্বকাপ নিয়ে বাংলাদেশের লক্ষ্য জানান জ্যোতি।

জ্যোতি বলেন, ‘প্রথমত ম্যাচ জিততে চেষ্টা করব। ২০১৪ ছাড়া একটা বিশ্বকাপেও আমরা একটি ম্যাচও জিততে পারিনি। ভালো ক্রিকেট খেলেছি। তবে ভালো ক্রিকেট খেলার কোনও মানে নাই, যদি আপনি ম্যাচ জিততে না পারেন। প্রথমত চাই ম্যাচ জিততে। দ্বিতীয়ত যখন আমরা ফ্লো পাব,
আমার কাছে মনে হয় আমাদের যে দল… অবশ্যই.. সেমিফাইনাল কে না খেলতে চায়।’

তিনি যোগ করেন, ‘আমাদের লক্ষ্য থাকবে সেভাবেই। আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি এক ধাপ এগিয়ে নিতে চাই, তাহলে বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ আর হতে পারে না। ওখানে ভালো পারফরম্যান্স করলে শুধু আমরা না, যারা বাংলাদেশে ক্রিকেট খেলে, বাকি যে মেয়েরা… যারা
বাংলাদেশের জার্সি গায়ে খেলতে চায় তাদের জন্য আমরা ভালো কিছু করতে চাই।’

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলদেশ নারী দল। এদিকে সব কিছু ঠিক থাকলে এই ম্যাচ হতে যাচ্ছে টাইগ্রেস অধিনায়কের শততম ম্যাচ। এ প্রসঙ্গে জ্যোতি বলেন,‘প্রথম ম্যাচ স্পেশাল… তো প্রথম ম্যাচ জিততে চাই। আমার জন্য এটা সব থেকে স্পেশাল।
আমার জন্য এবং আমার দলের জন্য এটা অনেক বড় একটা অর্জন হবে।’
‘অবশ্যই.. একজন প্লেয়ার হিসেবে শততম ম্যাচ, আমি এখনও জানি না খেলতে পারব কিনা। যদি আল্লাহপাক সুস্থ রাখেন তাহলে তো অবশ্যই খেলব। যদি খেলি, প্রথম লক্ষ্য এটাই থাকবে যেন জিততে পারি।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD