শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:০২ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিশ্বকাপ শেষ নাসিম শাহর

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩

এশিয়া কাপের এক চোট বোধহয় বিশ্বকাপটাই শেষ করে দিলো নাসিম শাহর। যতটা ধারণা করা হয়েছিল, তার কাঁধের চোট তার চেয়ে গুরুতর ধরা পড়েছে স্ক্যানে।

ফলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ব্শ্বিকাপে নাসিম শাহর বিকল্পের কথা ভাবছে। দুবাইয়ে স্ক্যান পরীক্ষায় যে ফল এসেছে, তাতে এ বছরই সম্ভবত আর মাঠে নামা হবে না পাকিস্তানি পেসারের। জানিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকইনফো’।

চোটের কারণে শুধু বিশ্বকাপ নয়, চলতি বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ এবং পরবর্তী পাকিস্তান সুপার লিগ মিস করতে পারেন নাসিম।

গত সপ্তাহে এশিয়া কাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের দ্বিতীয় ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন নাসিম। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন।

পিসিবি অবশ্য এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নাসিমের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তারা কয়েকদিনের মধ্যে আরেকবার স্ক্যান করে অবস্থা দেখবে।

শেষ পর্যন্ত বিশ্বকাপের আগে নাসিম ছিটকে গেলে সেটা হবে পাকিস্তানের জন্য বিশাল এক ধাক্কা। শাহিন শাহ আফ্রিদি আর হারিস রউফের সঙ্গে নাসিম শাহকে নিয়ে গড়া পাকিস্তানের পেস আক্রমণ এখন বিশ্বেরই অন্যতম সেরা।

ভারতে ওয়ানডে বিশ্বকাপ শুরু আগামী ৫ অক্টোবর থেকে। নাসিম ছিটকে পড়লে বিকল্প হিসেবে দলে আসতে পারেন এশিয়া কাপে অভিষিক্ত জামান খান কিংবা মোহাম্মদ হাসনাইন। তবে হাসনাইনেরও চোটের সমস্যা আছে।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD