বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
সামরিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম : সেনাপ্রধান যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প ‘ইরানের অর্থ ফেরত দিতে হবে, না হলে ডলারে কেউ বিনিয়োগ করবে না’ নেতানিয়াহু সবাইকে বোমা মেরে উড়িয়ে দিতে চান: ট্রাম্প ইসলামাবাদ এমওইউ স্বাক্ষর করলেন ট্রাম্প-পেজেশকিয়ান জর্ডানে প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমা, জরিমানা ছাড়া দেশে ফেরার সুযোগ ঢাকার সঙ্গে রেলপথে যুক্ত হচ্ছে মানিকগঞ্জ প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর কথা ভাবছে সরকার ভারত-মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্ববিদ্যালয়ের ছুটি বাড়ল ১৫ জুন পর্যন্ত

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ মে, ২০২০

স্কুল-কলেজের সঙ্গে সমন্বয় করে বিশ্ববিদ্যালয়ের ছুটি বৃদ্ধি করা হয়েছে। আগামী ১৫ জুন পর্যন্ত পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহের যাবতীয় কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

তবে অনলাইন কোর্স/ডিস্টেন্স লার্নিং অব্যাহত রাখতে বলা হয়েছে। শুক্রবার ইউজিসি’র ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

ইউজিসির বিজ্ঞপ্তিতে বলা হয়, কোভিড-১৯ থেকে সুরক্ষার স্বার্থে আগামী ১৫ জুন পর্যন্ত দেশের সকল পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে।

স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত সামাজিক দূরত্বসহ সকল স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের লক্ষ্যে সকল পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সকলকে ইউজিসি কর্তৃপক্ষের সাথে সাক্ষাত ও সরাসরি সভার পরিবর্তে ভার্চুয়াল সভা, পত্র যােগাযােগ এবং ই-মেইলের মাধ্যমে প্রয়ােজনীয় কার্যক্রম সম্পাদনের জন্য অনুরােধ জানানাে হয়েছে।

তবে বিশ্ববিদ্যালয় বন্ধের মধ্যে অনলাইনে পাঠদান কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। পাশাপাশি ইউজিসির প্রদত্ত শর্তসমূহ অনুসরণ করে বেসরকারি বিশ্ববিদ্যালয় পরীক্ষা আয়োজন করা যাবে বলেও উল্লেখ করা হয়েছে।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD