শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বিস্ফোরণে দগ্ধ মুন্সীগঞ্জের পৌর মেয়রের স্ত্রীর মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১০ এপ্রিল, ২০২১

মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার মেয়রের বাসভবনের সামনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ তার স্ত্রী কানন বেগম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে শনিবার দুপুর ১২টা ৫৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি জানিয়েছেন, কানন বেগমের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ৬ই এপ্রিল মুন্সীগঞ্জের মীরকাদিম পৌরসভার নবনির্বাচিত মেয়র হাজী আব্দুস সালামের বাড়িতে বিস্ফোরণে মেয়রের দ্বিতীয় স্ত্রী, পৌর সচিব ও তিন কাউন্সিলরসহ ১২জন দগ্ধ হয়েছিলেন। এদের মধ্যে একজনের মৃত্যু হলো।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD