রাজধানীর বুড়িগঙ্গার তীরে চকবাজারে কামালবাগ এলাকায় আবারও উচ্ছেদ অভিযান শুরু করেছে বিআইডব্লিউটিএ। দুইদিনব্যাপী উচ্ছেদের প্রথমদিন আজ মঙ্গলবার সকালে বটতলা টাংকির ঘাট এলাকায় বেশ কিছু খাবার হোটেল, বসতবাড়ি, বেশ কয়েকটি দোতলা ও তিন পাকা-আধাপাকা ঘর ভাঙা হয়েছে।
এসময় বুড়িগঙ্গার তীরে স্থাপিত পুরোনো পিলার থেকে ২০ ফুট দূরত্বের অন্যান্য স্থাপনাও ভেঙে ফেলা হয়। মালিকপক্ষ ভাড়াটিয়াদের এ ব্যাপারে কিছুই বলেনি বলে অভিযোগ করেন ভাড়াটিয়ারা।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ বলছে, তারা গত তিনদিন ধরে এলাকায় মাইকিং করেছেন।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক গোলজার আলী বলেন, চকবাজারের কামালবাগে সংসদ সদস্য হাজী সেলিমের ফিলিং স্টেশনটি সরিয়ে না নিলে সেটিও ভেঙে ফেলা হবে। মোটকথা নদীর জায়গা যেখানেই থাকুক না কেন, উদ্ধার করা হবে।
লাইটনিউজ