শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বুধবার রাতেই ছাড়বে দূরপাল্লার বাস

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১

কঠোর বিধিনিষিধ শিথিল করায় আগামী ১৫ তারিখ থেকে দেশে চলবে গণপরিবহন। তবে বুধবার (১৪ জুলাই) রাত থেকেই দূরপাল্লার বাস চলবে।

বুধবার (১৪ জুলাই) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টিকিট কাউন্টার খুলে অনেকে টিকিট বিক্রি করছেন। এছাড়া, চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি খন্দকার এনায়েত উল্যাহ বলেছেন, ‘বুধবার রাত থেকেই ঢাকা থেকে ছেড়ে যাবে দূরপাল্লার বাস। আগামীকাল বৃহস্পতিবার থেকে চলবে সিটি সার্ভিস থেকে শুরু করে সব ধরনের গণপরিবহন।’

সাকুরা পরিবহনের কাউন্টার মাস্টার মোহাম্মদ হাবিব বলেন, ‘আজ রাত থেকেই বাস ছাড়া হবে। তবে কতোজন যাত্রী নিয়ে বাস ছাড়বে সেটা এখনো ঠিক হয়নি। মালিক পক্ষ থেকে এ বিষয়ে আজ বিকেলে নির্দেশনা আসবে।’

তিনি বলেন, ‘ঈদের সময় অর্ধেক যাত্রী নিয়ে বাস ছাড়লে ক্ষক্ষি হয়। কারণ যাত্রী নিয়ে ঢাকা ছাড়লেও আসতে হয় খালি। একটা গাড়ি রাস্তায় নামলে বা ঢাকা থেকে বরিশাল গেলে খরচ হয় ১৬ থেকে ১৮ হাজার টাকা। কিন্তু অর্ধেক যাত্রী নিয়ে গেলে আসে ১৬ হাজার টাকা।’

ঢাকা থেকে কক্সবাজার রুটের রিল্যাক্স পরিবহনের কাউন্টার মাস্টার মালেক হোসেন বলেন, ‘আমাদের বাস আজ রাত থেকেই ছেড়ে যাবে। আপাতত অর্ধেক যাত্রী নিয়েই বাস ছাড়বে। মালিকপক্ষ থেকে পরবর্তী নির্দেশনা আসলে আমরা সেই অনুযায়ী বাস ছাড়বো।’

এর আগে বিধিনিষেধে গণপরিবহন চলাচল বন্ধ থাকায় এ খাতের শ্রমিকরা পড়েছিলেন বিপাকে। স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবিও জানিয়ে আসছিলেন তারা।

মহাখালীতে গিয়ে দেখা যায়, ঢাকা কিশোরগঞ্জ রুটে অনন্যা পরিবহনসহ উত্তরবঙ্গে রুটে একতা, এনা ও সাদিকা পরিবহানের বাসগুলোতে স্বাস্থ্যবিধির সব শর্ত নিশ্চিত করার প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়া হচ্ছে।

অনন্যার ব্যবস্থাপনা পরিচালক কামরান রশীদ তুহিন জানান, এক আসন ফাঁকা রেখেই চালানো হবে বাস।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD