বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

‘বৃষ্টি বাতাস ভালো লাগছে না, তাই সাগর জলে গোসল করছি’

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকদের উল্লাস-উচ্ছাসে মুখোরিত কুয়াকাটা সমুদ্র সৈকত। আজ শুক্রবার সরকারি ছুটির দিনকে কেন্দ্র করে দুই দিন আগ থেকে হাজারো পর্যটকের আগমন ঘটে সৈকতে।

ঘড়ির কাটা ৮টা ছুঁই ছুঁই তখন কুয়াকাটা সৈকত যেন লণ্ডভণ্ড হওয়ার অবস্থা। সমুদ্রের উত্তাল ঢেউ আর ঝড়ের তাণ্ডবে সৈকত যেন ছিলো পর্যটক ফাঁকা। ৩০ মিনিট পর ঝড়ের তীব্রতা হ্রাস পেলেও বৃষ্টি উপেক্ষা করে পর্যটকরা সৈকতের বিভিন্ন পয়েন্টে জড়ো হয়। পর্যটন পুলিশ শত চেষ্টা চালিয়েও পর্যটকদের সমুদ্রে গোসল এবং ঝুঁকিপূর্ণ পয়েন্ট থেকে সড়িয়ে নিতে হিমশিম খাচ্ছে।

ঢাকা থেকে বেড়াতে আসা পর্যটক মো. মাইনুল হাসান বলেন, ‘বুধবার ঢাকা থেকে কুয়াকাটায় এসেছি। দুই দিন থরে বৃষ্টি-বাতাস। ভালো লাগে না। তাই সবকিছু পিছু ফেলে সাগর জলে গোসল করছি। আমাদের মতো হাজারো মানুষ উচ্ছাসিত হয়ে সৈকতে অবস্থান করছে।’

কুয়াকাটা হোটেল মোটেল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বলেন, দুই দিন আগ থেকে পর্যটক কুয়াকাটায় এসেছে। তারা এখন হোটেলে অবস্থান করছেন নিরাপদে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জনা গেছে, গভীর নিম্নচাপের কারণে ৪ নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেতের পরিবর্তে ৩ নম্বর স্থানীয় হুশিয়ারী সংকেত দেখে যেতে বলা হয়েছে পায়রা সমুদ্র বন্দরকে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD