বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

বৃহস্পতিবার চালু হচ্ছে নো বলের নতুন নিয়ম

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০

ক্রিকেটের অন্যতম বিতর্কিত বিষয় হলো ‘নো বল’। দ্বিপাক্ষিক সিরিজ থেকে বিশ্বকাপ- আম্পায়ারদের ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছে বিভিন্ন দলকে। গত ৫ বছর ধরে তো বাংলাদেশকেও অনেকবার এই নো বল ইস্যুতে ভুগতে হয়েছে। চারদিক থেকে সমালোচনা ধেয়ে আসায় ব্যাপারটা নিয়ে চিন্তা বাড়ছিল আইসিসির। এবার নো বলের নিয়মে বড়সর পরিবর্তন হতে যাচ্ছে।

আগামী বৃহস্পতিবার থেকে ইংল্যান্ড-আয়ারল্যান্ডের মধ্যে শুরু হতে চলা ওয়ানডে সিরিজেই শুরু হবে নতুন নিয়ম। এখন থেকে নো-বল কল করার সিদ্ধান্ত আর ফিল্ড আম্পায়ারদের হাতে থাকবে না। আনুষ্ঠানিকভাবে টিভি আম্পায়াররাই এবার নো বল ঘোষণা করবেন। নো বলের ক্ষেত্রে বোলারের পায়ের দিকে নজর রাখবেন টিভি আম্পায়াররা। বোলিংয়ের সময় বোলারের পা ক্রিজে পড়ার ছবি কয়েক সেকেন্ডের মধ্যে টিভি আম্পায়ারের কাছে চলে যাবে। তার পর মাঠের আম্পায়ারকে তিনি সিদ্ধান্ত জানাবেন।

এর মাধ্যমে থার্ড আম্পায়ারদের কাজ বাড়ছে, আর কমছে মাঠের আম্পায়ারদের দায়িত্ব। আইসিসি পরীক্ষামূলকভাবে ২০১৬ সালে এই নিয়ম চালু করে। এরপর ২০১৯ সালে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজে এই নিয়ম পরীক্ষামূলকভাবে প্রয়োগ করা হয়। ২০২০ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ‘ফ্রন্ট ফুট নো বল’ ডাকার দায়িত্ব ছিল টিভি আম্পায়ারের। ইংল্যান্ড-আয়ারল্যান্ড সিরিজ দিয়েই শুরু হচ্ছে আইসিসির ওয়ানডে সুপার লিগ। এই লিগেও নতুন নো বল আইন বলবৎ থাকবে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD