শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বেনাপোলে ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে ৫৬ লাখ ৬০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

রোববার (৩১ জানুয়ারি) সকালে বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে থেকে এসব পণ্য জব্দ করা হয়।

উদ্ধারকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে, বিভিন্ন প্রকার শাড়ি ৩৫৮ পিস, বিভিন্ন প্রকার থ্রি-পিস ২১৮, ওয়ান পিস ২টি, কিটকাট চকলেট ২৫৭ কেজি, ভারতীয় কাভেরি মেহেদী ৪৩০০ পিস, ভারতীয় কসমেটিক ক্রিম ৬৯০৬ পিস, ইনসুলিন সিরিঞ্জ ২০, ০০০ পিসসহ বিভিন্ন প্রকারের আমদানি নিষিদ্ধ মেডিসিন।

৪৯ বিজিবির বেনাপোল সদর কোম্পানি কমান্ডার সুবেদার আশরাফ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারত থেকে অবৈধভাবে আনা বিভিন্ন প্রকার পণ্য নিয়ে চোরাচালানীরা বেনাপোল সুন্দরবন কুরিয়ার সার্ভিসের সামনে অবস্থা করছে। পরে অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, থ্রি পিসসহ বিভিন্ন প্রকার ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।

এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পাচারকারীরা পালিয়ে যায়। উদ্ধারকৃত পণ্যের বাজার মূল্য ৫৬ লাখ ৬০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD