বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বেনাপোল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতা আটক

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ অক্টোবর, ২০২০

যশোরের বেনাপোল সীমান্ত থেকে ২৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শুক্রবার(০২ অক্টোবর) বিকালে বেনাপোল সীমান্তের ভবারবেড় গ্রাম থেকে পোর্টথানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন, বেনাপোলের ভবারবেড় গ্রামের আব্দুর রশিদের ছেলে মাহে আলম ও তৈয়েব আলীর স্ত্রী লাইলী বেগম।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে দুই মাদক বিক্রেতা ফেনসিডিল এনে বাড়িতে বিক্রি করেছে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল দল অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এসময় তাদের ঘর থেকে ২৫ ফেনসিডিলসহ তাদেরকে হাতেনাতে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে শনিবার(০৩ অক্টোবর) দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD