মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

বেলজিয়ামেও শুরু হচ্ছে করোনা পরবর্তী ফুটবল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

করোনা মহামারীর কারণে আগামী মৌসুমের বেলজিয়ান ফুটবল লিগ কোনো দর্শকের উপস্থিতি ছাড়াই শুরু হতে যাচ্ছে। একইসাথে নিজ দলের ম্যাচগুলোর সময় সমর্থকদের স্টেডিয়ামের বাইরে গণজমায়েতের ব্যপারেও সতর্কতা জারি করা হয়েছে। বেলজিয়ামে নতুন করে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় সরকার সামাজিক দূরত্বের বিষয়টিতে বেশ জোর দিয়েছেন। আর তারই ধারাবাহিকতায় ফুটবল মৌসুমের ব্যপারে এই সিদ্ধান্ত আসল।

আগামী সপ্তাহে ২০২০-২১ নতুন মৌসুম শুরু হবে। এই ঘোষণার সঙ্গে বেলজিয়ান সরকারের পক্ষ থেকে যে কোনো আউটডোর ইভেন্টে সর্বোচ্চ ২০০ জনের বেশি একত্রিত না হওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।এদিকে লিগের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের কাছে সকলের স্বাস্থ্য নিরাপত্তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ধরনের সিদ্ধান্তের প্রতি তাদের শ্রদ্ধা আছে।

গত মে ও জুন মাসে করোনাভাইরাসের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখেছে বেলজিয়াম। কিন্তু হঠাৎ করেই গত তিন সপ্তাহে আবারো সংক্রমনের হার বেড়ে গেছে। ১৮-২৪ জুলাই আগের সাত দিনের তুলনায় সংক্রমনের হার ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লিগের পক্ষ থেকে সমর্থকদের বাড়িতে বসে নিজ নিজ ক্লাবকে সমর্থনের অনুরোধ জানানো হয়েছে।

মে মাসে বন্ধ হয়ে যাওয়া এবারের মৌসুম আর শুরু হতে পারেনি। সরকারের পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছিল ৩১ জুলাই পর্যন্ত সব ধরনের ক্রীড়া আসর বন্ধ থাকবে। যে কারণে ক্লাব ব্রাগকে তার ১৬তম শিরোপা উপহার দেয়া হয়। শনিবার বেলজিয়ান কাপ ফাইনালে অ্যান্টোয়ের্পের বিপক্ষে ঘরোয়া ডাবল শিরোপা জয়ের লক্ষ্যে মাঠ নামবে ক্লাব ব্রাগ। আর এটাই হতে যাচ্ছে করোনা পরবর্তী প্রথম কোনো প্রতিদ্বন্দ্বীতামূলক ফুটবল ম্যাচ।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD