শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

বৈদ্যুতিক পিক আওয়ারে বন্ধ রাখতে হবে সিএনজি স্টেশন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১

প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে। এ বিষয়ে সরকার একটি নির্দেশনা জারি করেছে।

জানা গেছে, বৈদ্যুতিক পিক আওয়ারে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১ পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব সায়মা আক্তার স্বাক্ষরিত এক আদেশে রোববার (১২ সেপ্টেম্বর) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রসমূহে গ্যাসের চাহিদা ও সরবরাহের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন বিষয়ে বিগত ১৯ জুলাই ২০২১ তারিখে প্রধানমন্ত্রী ভার্চুয়াল সভায় অংশ নিয়ে বিদ্যুতের দৈনিক পিক-আওয়ারে সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে।

বৈদ্যুতিক পিক আওয়ারে প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১ পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রাখতে হবে বলেও জানানো হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD