বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌর বিদ্যুতের যন্ত্রাংশের আমদানি শুল্ক ১ শতাংশ করল সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি কঠোর করছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে রেকর্ড গড়ল বাংলাদেশ রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য আগামী মাসে: রাশিয়ার রাষ্ট্রদূত সাজাপ্রাপ্ত আসামিদের ফেরাতে সব পদক্ষেপ নেওয়া হচ্ছে: শামা ওবায়েদ প্রত্যেকটি সিনেমা হতে পারে একটি বিরাট বার্তা: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা পোল্যান্ডের ফল পরিবর্তনে ফের একাদশে ভর্তির সুযোগ, আবেদন করবেন যেভাবে একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ পুরোনো আইনে নতুন অপরাধ মোকাবিলা সবসময় সম্ভব হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

বৈরুত বিস্ফোরণের জন্য ইসরায়েল দায়ী: লেবানিজ এমপি

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

বৈরুত বিস্ফোরণের জন্য ইসরায়েল দায়ী বলে অভিযোগ করেছেন লেবাননের প্রথম কোনও সিনিয়র একজন রাজনৈতিক। এক সংবাদ সম্মেলনে লেবাননের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বর্তমান এমপি নোহাদ মাচনৌক এ অভিযোগ করেছেন। খবর মিডল ইস্ট মনিটরের।

মাচনৌক বলেন, ওই বিস্ফোরণের পেছনে ইসরায়েল ‘স্পষ্টভাবে’ দায়ী। ভয়াবহ ওই বিস্ফোরণে ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় ছয় হাজার মানুষ।

লেবানিজ এই রাজনীতিক বলেন, ইসরায়েল স্পষ্ট এবং প্রকাশ্যভাবে বৈরুতে এই অভিযান চালিয়েছে। এটা স্পষ্টত মানবতার বিরুদ্ধে অপরাধ এবং এজন্য কেউই এটার দায় নিতে সাহস পাচ্ছে না।

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন মাচনৌক। তিনি সাবেক প্রধানমন্ত্রী সাদ হারিরি’র ফিউচার মুভমেন্টের একজন সদস্য ছিলেন। সুন্নিপন্থি এই দলটি দেশটিতে হিজবুল্লাহ মুভমেন্ট বিরোধী হিসেবে পরিচিত।

বিস্ফোরণের পর এক মন্তব্যে মানচৌক বলেন, ফিনিশীয় যুগের পর এই প্রথম বৈরুত বন্দরবিহীন হয়ে পড়লো। সংবাদ সম্মেলনে হিজবুল্লাহকেও এক হাত নিয়েছেন মাচনৌক।

এই বিস্ফোরণ নাশকতা হতে পারে এমন সম্ভাবনা উড়িয়ে দেননি লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউনও। তবে তিনি এজন্য ইসরায়েলকে দায়ী করেননি। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এই বিস্ফোরণের সঙ্গে তাদের কোনও সম্পৃক্ততা নেই।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD