বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্যাটারিচালিত রিকশার বিরুদ্ধে সোমবার ঢাকায় অভিযান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ভ্যানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

রোববার (৪ অক্টোবর) রাজধানীর নগর ভবনে রাজস্ব আদায় সংক্রান্ত এক বৈঠকে সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেন।

অভিযান পরিচালনা সম্পর্কে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ঢাকায় যানবাহনে শৃঙ্খলা আনতে মেয়র আগামী ৫ অক্টোবর থেকে অবৈধ যন্ত্রচালিত রিকশা ও ভ্যানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার নির্দেশ দিয়েছেন। অভিযান পরিচালনার জন্য দুজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছে।

রাসেল সাবরিন বলেন, অভিযানে অবৈধ রিকশা-ভ্যানকে ডাম্পিং করা হবে, জরিমানা করা হবে। এই যান্ত্রিক যানগুলোর জন্য সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা থেকে নগরবাসীকে রক্ষার জন্য এই অভিযান অব্যাহত থাকবে।

এর আগে গত ১৩ সেপ্টেম্বর হতে ডিএসসিসি রিকশা, ভ্যান, ঠেলাগাড়ি, টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন-নবায়ন আবেদনের কার্যক্রম শুরু করে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD