শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ব্রাহ্মণবাড়িয়ায় পোড়ানো হলো ৫০ হাজার মিটার কারেন্ট জাল

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় আজ রবিবার সকালে তিতাস নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ সেট চায়না রিং জাল জব্দ করা হয়েছে। পরে এগুলো পুড়িয়ে ফেলা হয়।

দেশীয় প্রজাতির প্রজনন মৌসুমে মাছ রক্ষার্থে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সামছু উদ্দিন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ ভোর ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত তিতাস নদীর জেলা সদরের এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিতাস নদীতে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০ সেট চায়না রিং (ফিক্সড ইঞ্জিন) জাল জব্দ করা হয়। পরে তা মেড্ডা এলকায় জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। অভিযানে মুক্ত জলাশয়ে অবৈধভাবে স্থাপিত ‘পাটিবাঁধ’ অপসারণ করা হয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD