শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভাইকে হারিয়ে পাগলপ্রায় দুই বোন

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২১

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিরুনীয়া ইউনিয়নের বাইরপাথার এলাকায় আফাজ ব্রিকস ফিল্ড নামের একটি ইটভাটায় কাজ করতেন জাহাঙ্গীর আলম (২৩)। তার বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাইজপাড়া গ্রামে। বাড়িতে থাকেন নুরজাহান (১৮) ও শাহানা (১৫) নামে দুই বোন।

এই দুই বোন ছাড়া পরিবারে তার আর কেউ নেই। তার বাবা সাহাব উদ্দিন প্রায় আট বছর আগে মারা যান। তিন বছর যেতে না যেতেই তার মাও মারা যান। বোনদের মুখে অন্ন ও পরিবারে আর্থিক সচ্ছলতা ফিরিয়ে আনতে জাহাঙ্গীর ওই ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। তিনি ছাড়া পরিবারে উপার্জন করার মতো আর কেউ ছিলেন না। একটি দুর্ঘটনা তার স্বপ্ন চুরমার করে দিয়েছে।

সোমবার ওই ইটভাটায় বালু নেওয়াকে কেন্দ্র করে এক পক্ষের বেলচা ও লাকড়ির আঘাতে জাহাঙ্গীর আলম আহত হন। পরে জাহাঙ্গীরকে প্রথমে ভালুকা সরকারি হাসপাতাল ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর মারা যান।

খবর পেয়ে তার দুই বোন নুরজাহান ও শাহানা বিলাপ করছিলেন। তাদের আহাজারি আর বুকফাটা কান্নায় মাইজপাড়া এলাকার আকাশ-বাতাস ভারি হয়ে ওঠে। সৃষ্টি হয় এক হৃদয়বিদারক দৃশ্যের। পাগলপ্রায় দুই বোন। তাদের সান্ত্বনা দেয়ার ভাষা ছিল না অনেকের।

মারা যাওয়ার একদিন পর মঙ্গলবার রাতে জাহাঙ্গীরের লাশ বাড়িতে পৌঁছে। রাত ১০টার দিকে জাহাঙ্গীরের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের মামাতো ভাই কালা মিয়া বাদী হয়ে ১১ জনকে আসামি করে ভালুকা মডেল থানায় একটি মামলা করেছেন।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ১১ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। মঙ্গলবার ১০ জনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

লাইটনিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD