শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

শিরোনাম :
দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখি না: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানে হামলার হুঁশিয়ারি ইসরাইলের বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াতে প্রস্তুত পাকিস্তান তাড়া খাওয়া পলাতক ফ্যাসিস্ট সীমান্তের ওপার থেকে ষড়যন্ত্র করছে: রিজভী ইরানের নতুন সামরিক চমক অপ্রতিরোধ্য ‘হাইব্রিড’ ক্ষেপণাস্ত্র প্রাণিসম্পদ খাত আরো আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তৃতীয় সংসারও বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীত শিল্পী ন্যান্সি সৌদি আরবের বন্দরগুলোতে হামলা বাড়াচ্ছে হুথিরা দেশে বাড়ল স্বর্ণের দাম লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৩ বাংলাদেশি

ভারতীয় চিকিৎসককে রিজওয়ানের উপহার

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

মোহাম্মদ রিজওয়ান দুবাইয়ের মেডিওর হাসপাতালের ভারতীয় চিকিৎসক সাহির সাইনালাবদিনকে নিজের জার্সি উপহার দিয়েছেন। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভারতীয় এই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন পাকিস্তানি এই তারকা। খবর খালিজ টাইমসের।

সেমিফাইনালের আগে খবর আসে রিজওয়ান অসুস্থ। তবে মাঠে নামার আগেই পাকিস্তান শিবিরের পক্ষ থেকে সুখবর দেওয়া হয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার জন্য প্রস্তুত তিনি। ব্যাট-প্যাড পরে নেমে নিজের সেরাটাই দিয়ে আসেন। ৫২ বলে ৬৭ রানের ইনিংস খেলেন। তিনটি চার ও চারটি ছক্কা আসে তার ব্যাট থেকে। গ্লাভস হাতে সামলেছেন উইকেটও। যদিও শেষ পর্যন্ত ম্যাচ জিততে পারেনি দল।

পাকিস্তানের ব্যাটিং পরামর্শক হিসেবে দায়িত্বে থাকা ম্যাথু হেইডেন বলেন, ফুসফুসের সমস্যার কারণে ম্যাচের আগে রিজওয়ানকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। সেখানেই এক পর্যায়ে আইসিইতে নেওয়া হয় তাকে।

হাসপাতালে তার চিকিৎসার দায়িত্বে থাকা ডা. সাহির সাইনালাবদিনের ভাষায়, ‘দেশের হয়ে খেলার তীব্র আকাঙ্খায় সুস্থ হতে পেরেছেন রিজওয়ান। গুরুত্বপূর্ণ ম্যাচে তিনি ছিলেন শক্ত, স্থির, এবং আত্মবিশ্বাসী।’

সংযুক্ত আরব আমিরাতে কাজ শুরুর আগে ভারতের তামিল নাড়ুর ভেলরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে (সিএমসি) চিকিৎসা সেবা দিয়েছেন তিনি।

সাহির বলেন, ‘যে গতিতে রিজওয়ান সুস্থ হয়েছিলেন তা দেখে আমি অবাক হয়েছি। সংক্রামক থেকে সেমিফাইনালের আগে সুস্থ হওয়া প্রায় অসম্ভব ছিল। সাধারণত এর থেকে পরিত্রাণ পেতে ৬-৭ দিন সময় লাগে। যখন তিনি ছক্কা হাকাচ্ছিলেন তখন আমি অনেক খুশি ছিলাম। দেশের প্রতি তার দায়িত্ববোধ সত্যি প্রশংসা করার মতো।’

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD