মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর শেখ হাসিনার নামে দেশে সম্পদের হিসাব ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ দেশে অটোরিকশা ৮০ লাখ, অবৈধ চার্জে বছরে রাজস্ব ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’ ‘যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে ছাড় নয়’— দক্ষিণ কোরিয়াকে হুঁশিয়ারি ইরানের বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিক ইতালিতে যাওয়ার সুযোগ আছে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিতে জাপানকে ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১৪, মামলা ৬১ সংঘাত-প্রতিশোধ নয়, সহনশীল রাজনীতি করার আহ্বান রাষ্ট্রপতির

ভারতের নাগরিকত্ব ত্যাগ করলেন ‘চ্যাম্পিয়ন’ খেলোয়াড়

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬

ভারতের শটগান শুটার অঙ্গদ বীর সিং বাজওয়া জাতীয়তা পরিবর্তন করেছেন। এখন থেকে তিনি কানাডার হয়ে আন্তর্জাতিক শুটিংয়ে অংশ নেবেন। এই সিদ্ধান্ত তিনি নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন।

৩০ বছর বয়সি এ শুটার টোকিও অলিম্পিক ২০২০-এ ভারতের হয়ে খেলেছিলেন। তিনি স্কিট শুটিংয়ে দুবার এশিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন। জাতীয়তা বদলের জন্য তিনি ভারতের ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন থেকে ছাড়পত্র পেয়েছেন। সংস্থাটি তাকে ‘নো অবজেকশন সার্টিফিকেট’ দিয়েছে।

গত মাসে নয়াদিল্লির ড. করণী সিং শুটিং রেঞ্জে জাতীয় শুটিং চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন বাজওয়া। সেখানে পুরুষদের স্কিট ইভেন্টে তিনি চতুর্থ হন। এরপরই তার জাতীয়তা বদলের বিষয়টি সামনে আসে।

২০১৩ সালে প্রতিযোগিতামূলক শুটিং শুরু করেন বাজওয়া। ২০১৫ সালে কুয়েত সিটিতে এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে জুনিয়র বিভাগে তিনি স্বর্ণ জেতেন। দলগত ইভেন্টেও শিরোপা জিতেছিলেন। সঙ্গী ছিলেন অনন্তজিত সিং নারুকা ও অর্জুন সিং মান।

২০১৮ সালে কুয়েত সিটিতেই এশিয়ান শটগান চ্যাম্পিয়নশিপে সিনিয়র বিভাগে স্বর্ণ জেতেন তিনি। ফাইনালে তার স্কোর ছিল নিখুঁত ৬০/৬০। এটি তখন ছিল নতুন রেকর্ড। একই সঙ্গে এটি ছিল স্কিট শুটিংয়ে ভারতের প্রথম মহাদেশীয় স্বর্ণ।

২০১৯ সালে দোহায় এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বার শিরোপা জেতেন বাজওয়া। এই সাফল্যে টোকিও অলিম্পিকের কোটা পায় ভারত। একই আসরে গনেমত সেখনের সঙ্গে মিক্সড টিমে রুপা জিতেছিলেন তিনি।

টোকিও অলিম্পিকে পুরুষদের স্কিটে বাজওয়ার অবস্থান ছিল ১৮তম। বাছাইয়ে তিনি করেন ১২৫-এর মধ্যে ১২০। ২০২৩ সালে চীনের হাংঝুতে এশিয়ান গেমসে তিনি দলগত ব্রোঞ্জ জেতেন।

আইএসএসএফ বিশ্বকাপে তার ঝুলিতে আছে তিনটি পদক। ২০২১ সালে নয়াদিল্লিতে মিক্সড টিম ও পুরুষ দলগত স্বর্ণ জিতেছেন। একই বছরে কায়রোতে দলগত ব্রোঞ্জ পান।

এখন থেকে এই অভিজ্ঞ শুটার কানাডার পতাকার নিচেই নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD