রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর আসনে সম্পত্তি দখলের দুঃসাহস কাদের, প্রশ্ন নাহিদের আদাবরে বাড়ি দখলের চেষ্টা, দেশি অস্ত্র নিয়ে হামলা-ভাঙচুর ইসি ভালো নির্বাচন আয়োজনে বদ্ধ পরিকর: সিইসি ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে, আশা জ্বালানিমন্ত্রীর বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েই বোয়িং কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ’কাবুকি’ কূটনীতি! হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতের পাঞ্জাবে তীব্র আন্দোলন, যুদ্ধবিমান-ট্যাংকের ওপরে শিক্ষার্থীরা

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের পাঞ্জাবের জলন্ধরের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটিতে (এলপিইউ) এক নারী শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আন্দোলন শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার ভোরে শুরু হওয়া বিক্ষোভে শত শত শিক্ষার্থী অংশ নেন। একপর্যায়ে জলন্ধর-ফাগওয়ারা জাতীয় মহাসড়কের একটি অংশ অবরোধ করা হয়।

বিক্ষোভ চলাকালে একজন শিক্ষার্থী ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৩ইউএম যুদ্ধবিমানের ওপর চড়ে বসে এবং প্রায় ১০ জন শিক্ষার্থীকে ক্যাম্পাসে স্থাপিত একটি সামরিক ট্যাঙ্কের ওপর দেখা যায়।

বিক্ষোভ চলাকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বিক্ষোভ ও স্লোগান দিতে দেখা গেছে। কিছু ভিডিওতে জানালার কাচ ও ফুলের টব ভাঙচুরের দৃশ্য দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের একটি ভবনের কিছু অংশ ও বিভিন্ন জিনিসপত্রে আগুন জ্বলতেও দেখা গেছে। ক্যাম্পাসের কয়েকটি দোকানেও ভাঙচুর চালানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাত প্রায় ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেয়েদের হোস্টেলের কাছে বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের জি–৩ হোস্টেলে থাকা এক ছাত্রীকে গত ২৪ সেপ্টেম্বর এক বহিরাগত ব্যক্তি ধর্ষণ করেন। তাদের দাবি, ওই ঘটনায় একজন প্লাম্বার বা নির্মাণকর্মী জড়িত ছিলেন এবং বিষয়টি হোস্টেল ওয়ার্ডেনকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অভিযোগটিকে গুজব হিসেবে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে পুলিশ জানিয়েছে, অভিযোগের তদন্ত শুরু হয়েছে এবং ওই ছাত্রীর বক্তব্যের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ তদন্তে একটি বিশেষ তদন্ত দল গঠন করা হয়েছে। পুলিশ সুপার (ফাগওয়ারা) মেজর সিংয়ের নেতৃত্বে দলটি তদন্ত করবে বলে জানিয়েছেন ডিআইজি।

 

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD