শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

ভারতে একদিনে ফের ৪ হাজার ছাড়াল করোনায় মৃত্যু

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত কমলেও মৃত্যু ফের চার হাজার ছাড়িয়েছে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নেমে এসেছে আড়াই লাখের কাছাকাছি। মৃত্যু বেড়ে ফের ৪ হাজারের ছাড়িয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৯ হাজার ৯৯১ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৬০ লাখ ছাড়িয়ে গেল।গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৪ হাজার ২০৯ জনের। মোট মৃতের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ছাড়িয়ে গিয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ২০ লাখের বেশি। এ নিয়ে পর পর ৩ দিন দেশে করোনা পরীক্ষা হয়েছে ২০ লাখের বেশি।

দৈনিক সংক্রমণ কম হওয়ায় গত কয়েকদিন ধরেই ভারতে কমছে সক্রিয় রোগীর সং‌খ্যা। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ লাখের বেশি করোনা আক্রান্ত মানুষ। মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা নেমে এসেছে ৩০ লাখের কাছাকাছি।

এদিকে দিল্লি, বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাত, মধ্যপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। মহারাষ্ট্রের সংক্রমণ এখন ৩০ হাজারের কম। কেরলায় একটু কমলেও প্রায় প্রতিদিন ৩০ হাজারের কাছাকাছি আক্রান্ত হচ্ছেন। কর্নাটকের পরিস্থিতি এখনও লাগামছাড়া। তামিলনাড়ুর অবস্থা এই মুহূর্তে সবথেকে খারাপ। সেখানে দৈনিক সংক্রমণ ৩৫ হাজার ছাড়িয়েছে।

অন্ধ্রপ্রদেশেও তা ২০ হাজারের বেশি। পশ্চিমবঙ্গে ১৯ এবং ওড়িশাতে ১১ হাজারের মধ্যে ঘোরাফেরা করছে তা। গত কয়েকদিনে মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, মিজোরামের মতো রাজ্যেও সংক্রমণ বেড়েছে।

লাইট নিউজ

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD