শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

ভারতে করোনার তৃতীয় ঢেউ আসবে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ মে, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে করোনাভাইরাসে দৈনিক তিন লাখের বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। আর দৈনিক মৃত্যু চার হাজারের কাছাকাছি। করোনা সংক্রমণ ঠেকাতে দেশটি বেসামাল। এরমধ্যেই বিশেষজ্ঞরা বলছেন, ভারতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ নিশ্চিত আঘাত হানবে।

বুধবার (০৫ মে) ভারতের কেন্দ্রীয় বিজ্ঞান উপদেষ্টা ড. কে বিজয়রাঘবন গণমাধ্যমে বলেন, ভারতে সংক্রমণ ছড়িয়ে পড়েছে, করোনার তৃতীয় ঢেউ আসতে বাধ্য। তবে সুনির্দিষ্ট সময় পরিষ্কার করে বলতে পারেননি।

আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ ধীরে আসবে। কিন্তু আমাদের তৈরি থাকতে হবে। তৃতীয় ঢেউ মোকাবিলায় টিকাগুলোকে আরও উন্নত করতে হবে।

সম্প্রতি ভারতে করোনার দ্বিতীয় ঢেউ রীতিমতো সুনামির আকার ধারণ করেছে। প্রতিদিন তিন লাখের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে।

বুধবারের হিসাব অনুসারে, আগের ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮২ হাজার মানুষ। মারা গেছে আরও ৩ হাজার ৭৮০ জন।

সূত্র: এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD