শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন

ভারতে ক’রোনায় আ’ক্রান্তের সংখ্যা বাড়লেও মৃ’ত্যু কমেছে

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাস ভারতে তাণ্ডব চালাচ্ছে। কয়েকদিন সংক্রমণ কিছুটা কমলেও দৈনিক সংক্রমণ আবারও বাড়তে শুরু করেছে। তবে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে দেড় লাখের কম সংক্রমণ হয়েছে এবং মারা গেছে আরও প্রায় তিন হাজার মানুষ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার। একই সময়ে মারা গেছে ২ হাজার ৮৮৭ জন। একদিন আগেই আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩২ হাজার ৭৮৮। একই সময়ে মারা গিয়েছিলো ৩ হাজার ২০৭ জন। অর্থাৎ একদিনের ব্যবধানে আক্রান্তের সংখ্যা কিছুটা বাড়লেও মৃত্য কমেছে।

এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৪ লাখ ছাড়িয়ে গেছে। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ১১ হাজার ৪৯৯ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছে উঠেছে ২ কোটি ৬৩ লাখ ৯০ হাজার ৫৮৪ জন।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD