শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

ভারতে গেলো জরুরি সহায়তার প্রথম চালান

লাইটনিউজ রিপোর্ট:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মে, ২০২১

স্টাফ রিপোর্টার : করোনা প্রতিরোধে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেলো বাংলাদেশের জরুরি সহায়তার প্রথম চালান। গতকাল বৃহস্পতিবার (৬ মে) বিকেলে জরুরি সহায়তার ওষুধ ও চিকিৎসা সামগ্রীর অংশ হিসেবে ৩৩৪ কার্টনে ১০ হাজার পিস রেমডেসিভির ইনজেকশন পাঠানো হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস।

এ সময় রেড ক্রিসেন্ট সোসাইটি ও কলকাতার বাংলাদেশি হাই কমিশনার তৌফিক হাসান ভারতের পেট্রাপোল বন্দরে এ ওষুধ গ্রহণ করে ভারত সরকারের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। বাংলাদেশে পক্ষে কাস্টমস এর ডেপুটি কমিশনার মোস্তাফিজুর রহমান ও বিজিবির পক্ষে ৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সেলিম রেজা উপস্থিত ছিলেন।

সম্প্রতি ভারতে করোনা পরিস্থিতির অবনতি হয়েছে। গত ৩০ এপ্রিল বাংলাদেশ সরকার দেশটিকে জরুরি সহায়তার ঘোষণা দেয়।

আরো সংবাদ

© All rights reserved © 2020 Lightnewsbd

Developer Design Host BD